শুক্রবার থেকে আম পরিবহনে বিশেষ ট্রেন

করোনা ভাইরাসের কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাগানগুলোতে আম উৎপাদিত হলেও দেশের বিভিন্ন এলাকায় ক্রেতাদের কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে পৌঁছাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আগামী শুক্রবার(৫ জুন) শুরু হচ্ছে এ বিশেষ ট্রেনের যাত্রা। র

২টি পার্সেল ট্রেন হনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে ঢাকার পথে চলাচল করবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ।

তিনি আরও বলেন, আমবাহী বিশেষ পার্সেল ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’। ট্রেন দুটি সপ্তাহের প্রতিদিন চলাচল করবে। আর আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও এতে পরিবহন করা হবে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে কেজিপ্রতি ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ভাড়া এক টাকা ১৭ পয়সা।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর