পেরুতে করোনায় ২০ সাংবাদিকের মৃত্যু

পেরুতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। তারা সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাস্তা-ঘাট, বাজার ও হাসাপাতালগুলো থেকে রিপোর্ট করার সময় করোনাভাইরাসে সংক্রমিত হন।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার। আর এর মধ্যে মৃত্যু ঘটেছে ৪ হাজার ৬০০ জনের। এতে অনেক সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট।

সাংবাদিকদের এ সংগঠনের মুখপাত্র জুলিয়ানা লাইনেস বলেন, দেশজুড়ে ১ জুন পর্যন্ত আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।

তিনি আরও জানান, মৃত্যুবরণ করা সাংবাদিকদের অনেকেই যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাস্তা-ঘাট, বাজার ও হাসাপাতালগুলো থেকে রিপোর্ট করার সময় করোনাভাইরাসে সংক্রমিত হন। তারা কেবল ঘরে বানানো মাস্ক পরেই এ ভাইরাসের আধার হাসপাতালগুলোকে গিয়েছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের বেশির ভাগই ফ্রিল্যান্সার। তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি বলেও অভিযোগ আছে সাংবাদিক ইউনিয়নের।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর