কুষ্টিয়া শাপলা গার্মেন্টস দোকান মালিক করোনায় আক্রান্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে করোনা পরিস্থিতির মধ্যে তার দোকানে আসা ক্রেতা সাধারন।
করোনা আক্রান্ত ব্যক্তি কুষ্টিয়ার এন এস রোডের শাপলা গার্মেন্টস নামের একটি দোকানের মালিক। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদেরকে বারবার সতর্ক করেছিলো এমনকি আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাকে মোবাইল কোর্টে শাস্তি (জরিমানা) ও দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ সাদাত নিরাপদ দুরত্ব বজায় রেখে তার পরিবারের লোকজনের সাথে সৌজন্যে সাক্ষাত করে এবং বাড়িটি লক-ডাউন করে দেয়৷ একই সাথে পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন৷
বার্তা বাজার/টি.সি