কুষ্টিয়ায় গড়াই নদীতে আজমীরা (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকাল ৫ টার সময় হরিপুর সেতুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া শহরের চরথানাপাড়া ২নং ওয়ার্ডের আজম আলীর মেয়ে আজমীরা। নিহত শিশুর পরিবার বলেন, খেলা করার জন্য বিকালে বাড়ী থেকে বের হয়। পরে তার মা আজমীরাকে খোঁজা খুজি করতে থাকে। কিন্তু কোথায় না পেয়ে ভেঙ্গে পড়ে তিনি। হঠাৎ করে তার মনে সন্দেহ হয় নদীর ধারের কথা।
স্থানীয় লোকজনের সহযোগিতায় কুষ্টিয়া গড়াই নদীর ধারে খোঁজাখুজি করতে থাকলে আজমীরার মায়ের পায়ে কি যেন বাঁধে বলে জানান। পরে তুলে দেখেন শিশু আজমীরা। নদী থেকে তাকে তুলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
বার্তা বাজার/সি.কে