মাত্র ৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য গাজীপুরের তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার(২ জুন) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক ল্যাবটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, “ল্যাবটি করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫০০ টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা হবে। ল্যাবটিতে প্রতিদিন তিন শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। যার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব।
বার্তাবাজার/কে.জে.পি