স্টার জলসার সিরিয়াল বন্ধ, ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

স্টার জলসায় সিরিয়াল দেখতে না দেয়ায় নুশরাত জাহান টুনি নামে ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার(০১ জুন) রাতে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুশরাত জাহান জয়পুর গ্রামে আব্দুর রফিকের মেয়ে। সে ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, নুশরাত ঘরে বসে স্টার জলসার সিরিয়াল দেখছিল। এমন সময় তার বাবা লেখা পড়া বাদ দিয়ে মেয়েকে টিভি দেখতে বারণ করে এবং মেয়ের হাত থেকে রিমোট কেড়ে নেয়। এতে বাবার উপর অভিমান করে মেয়ে নুশরাত ঘর থেকে বেরিয়ে সবার অজান্তে রান্না ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ সময় পার হলে মেয়ে ঘরে না ফেরায় শুরু হয় খোজা খুঁজি। এক পর্যায়ে রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে উদ্ধার করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন নিজে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর