AMUMC ঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল কর্তৃক সংগৃহীত ৮০ টি নমুনার ফলাফলে ফেনী জেলায় আরো ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । ফেনী জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন কর্তৃক নিশ্চিত করা হয় এই তথ্যটি।
ফেনী জেলায় এখন পর্যন্ত ১৮৯ জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬১জন ও তিনজন মরা গেছেন।
এদিকে ফেনীর সাধারণ মানুষ জানায়, ফেনীতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই নিয়ে সাধারন মানুষের মাঝে একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে। মানুষ বলছে করোনাভাইরাস এ পর্যায়ে বাংলাদেশে খুব মারাত্মক ভাবে সংক্রমিত তার তান্ডব চালাচ্ছে মনে হচ্ছে যার ফলাফল আমাদের ফেনীতেও প্রতিফলিত হচ্ছে। আমরা যারা সচেতন ব্যক্তি আছি আমরা নিজেরা সচেতন থাকার চেষ্টা করে চলছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত মহান সৃষ্টিকর্তার নিকট এই মহামারী থেকে আমাদের দেশের মানুষ এবং এ দেশকে মুক্ত রাখার জন্য প্রার্থনা করে যাচ্ছি।
ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত এমন রোগী শনাক্ত হয়েছে যে সব উপজেলায় তা হল সদর উপজেলায় ৭৬ জন, ফুলগাজী উপজেলায় ৭জন, সোনাগাজী উপজেলায় ২১ জন, ছাগলনাইয়া ২১ জন, দাগনভুইয়া উপজেলায় ৫২জন, পরশুরাম উপজেলায় ৭ জন, অন্যান্য জায়গার কিন্তু ফেনীতে শনাক্ত হয়েছে এমন ৫ জন।
বার্তা বাজার/এম.সি