বিএনপি বিষেদাগার ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন বলেন, তারা (বিএনপি) রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগার ভাইরাসে আক্রান্ত বিএনপি কারও ভালো কাজ দেখতে পারে না। তাদের মাঝে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।
মঙ্গলবার (২ জুন) নিজ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সড়ক পরিবহনমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি সংক্রমণ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার প্রাচীর নির্মাণেরও আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, করোনা যাত্রী-মালিক-শ্রমিক আলাদা করে চিনবে না, ছাড় দেবে না। নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি।
মন্ত্রী বলেন, অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়ে গণপরবিহন চলছে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোয় মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সবাইকে ধন্যবাদ দেন তিনি।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই. সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে। চোখের সামনে থেকে মরচে ধরা চশমা সরিয়ে ফেলুন। তবেই সরকারের কার্যক্রম দেখতে পাবেন।
বার্তা বাজার / ডি.এস