সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের সকল জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার আক্রান্তদের সেবা দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একনেক ‘কোভিড-১৯ ইর্মাজেন্সি রেসপন্ড অ্যান্ড প্যানডেমিক রেসপন্স’ নামে আরও একটি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে একনেক সভায়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে, এক হাজার ৩৬৫ কোটি টাকা। এরমধ্যে ৮৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি, বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এর আগে জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া সভায় পর্যালোচনা করা হয়েছে দশটি প্রকল্প।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর