অনলাইন ক্লাসে অংশ না নিতে পারে ছাত্রীর আত্মহত্যা

বাড়িতে টিভি কিংবা ইন্টারনেট সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলার দশম শ্রেনীর এক ছাত্রী। আর তাই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

সোমবার (১ জুন) এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, ঘটনার দিন সকালে অনলাইনে ক্লাস শুরু হয়। নিহত ছাত্রীর বাসায় টিভি বা হাতে স্মার্ট ফোন না থাকায় সে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। এ ঘটনার পরে তাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের পরে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, আমাদের বাসায় একটি টিভি রয়েছে তবে সেটি কাজ করছে না। আমি তাকে একটি স্মার্ট ফোনও দিতে পারিনি। করোনা পরিস্থিতির কারণে স্বল্প আয়ে কোনো রকমে দিন চালিয়ে যাচ্ছিলেন কিশোরী শিক্ষার্থীর দিনমজুর বাবা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর