সিসিক মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস (কোভিয-১৯) শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন

অন্যদিকে, গত ২৭ মে করোনাভাইরাস পজিটিভ হয়ে বাসায় আইসোলেশনে আছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর