সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

করনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। একইসাথে ভাইরাসটিতে আক্রান্ত তার স্ত্রী ও পুত্রের অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিন বেডে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত দুদিন সামান্য শ্বাসকষ্ট থাকলেও বর্তমানে তিনি ভালো আছেন।’

বিবৃতিতে আরও জানান হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী বিশিষ্ট মানবাধিকার কর্মী শিরীন হক ও ছেলে বারীশ হাসান চৌধুরী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ্য আছেন। নিজের ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি সীমাহীন ভালোবসা প্রদর্শন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।’

গত ২৪ মে গণস্বাস্থ্যের কিটে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ২৮ মে ল্যাব টেস্টেও করোনা পজিটিভ আসে তার। এর তিন দিন পর ৩১ মে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও পুত্র বারীশ হাসান চৌধুরীর করোনা শনাক্ত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর