কিছুটা সুস্থ করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। তিনি এখন স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

আজ (মঙ্গলবার) রাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, এখন উনার (নাসিম) শ্বাসকষ্ট নেই। স্বাভাবিক খাবার খাচ্ছেন। অনেকটা উন্নতি হয়েছে। তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজদ হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরীক্ষা করে রাতে পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর