হেফাজতের দুই শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করলেন অতিরিক্ত আইজিপি

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান দুই নেতা আল্লাম শাহ্‌ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন। আজ (মঙ্গলবার) বিকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাঠাজারী মাদ্রাসায় সংগঠনটির আমিরের কার্য্যালয়ে গিয়ে পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা সাক্ষাতকারে মিলিত হন।

সূত্র জানায়, তাদের বৈঠকে হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসেন ও হেফাজত আমিরের একান্ত ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলমসহ হেফাজতে ইসলামের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে কিছুই জানেন না বলে জানান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম। তবে চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক জানান, ‘এডিশনাল আইজিপি স্যার হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে বিষয়টা আমরা জানতাম। ’

হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী বলেন, এটি বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ ছিল। এডিশনাল আইজিপি মাহবুব হোসেন মূলত হুজুরের (আল্লামা শফী) কাছ থেকে দোয়া নিতে এসেছেন। এ সময় তিনি হুজুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।

এ দিকে আল্লামা শফির সঙ্গে সাক্ষাৎ শেষে এডিশনাল আইজিপি মাহবুব হোসেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কার্যালয় যান। সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে কুশলাদী বিনিময় করেন এবং তারও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর