মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে মো. জুবায়ের (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে বরগুনা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে নানা বেলাল গাজীর সাথে মাঠে গরু আনতে যায় জুবায়ের। সে সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুবায়ের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের বাবা মো. হানিফ এবং মা সাহিদা বেগম ঢাকায় থাকেন। নিহত জুবায়ের তার নানা বেল্লাল গাজীর বাড়িতে থেকে পড়ালেখা করতো।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর