মহিপুর থানার ডাবলুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পটুয়াখালী কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে পিয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল(সোমবার) রাত ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি আজ নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। নিহত ওই নারী দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। তার বাড়ি মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে।

নিহতের লাশ তার নিজ বাড়িতে কোভিট-১৯ প্রটোকলে দাফন করা হবে। এছাড়া নিহত ওই নারীর বাড়ী লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর