ঝিনাইদহে মানষিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে শেফালী খাতুন (৪৯) নামের এক মানষিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। শেফালী খাতুন পাকা গ্রামের মোঃ বছির মন্ডল এর স্ত্রী। এ ব্যাপারে শেফালী খাতুনের ছেলে শাহিন মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-৯০। তারিখ-০২-০৬-২০২০ইং।

গত ৩১/০৫/২০২০ইং তারিখ রোববার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঘর থেকে বের হয়ে কোথাও চলে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় শেফালীর পরনে ছিল পোড়া রংয়ের প্রিন্টের শাড়ী, গায়ের রং শ্যামলা, উচ্চতা- ০৫ ফুট, । কোন স্বহৃদয়বান ব্যাক্তি এমন কোন সন্ধান পেয়ে থাকলে ০১৯৬৮-৩৫৭৫৩৯, ০১৭৪২৮৩৯১০৮ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর