প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার (০১ জুন) দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত পুলিশ সদস্যের নাম শ্রী নিরোদ চন্দ্র মণ্ডল (৫২)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।
করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত শ্রী নিরোদ মণ্ডলের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার / ডি.এস