নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

করোনা প্রতিরোধে দেশে এখন হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা আকাশচুম্বি। চাহিদার এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজধানীর খিলগাঁওয়ে গড়ে উঠেছে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা। মঙ্গলবার (২ জুন) এমন একটি কারখানায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত খিলগাঁওয়ের রেজা ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালায় র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। তখন সেখান থেকে জব্দ করা হয় তিনি বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ।

ম্যাজিস্ট্রেট পলাশ বসু জানান, রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের ফুডের ট্রেড লাইসেন্স আছে। কিন্তু কোনও প্রকার অনুমতি বা অনুমোদন ছাড়া নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। এটাতে লেখা হচ্ছে শতভাগ ভাইরাস প্রটেকশন; এটা কখনোই সম্ভব না।

এগুলো সব ভেজাল ও নকল প্রোডাক্ট। এছাড়া মেয়াদোত্তীর্ণ লেবেলবিহীন পণ্য আছে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেজা ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী রেজাউর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর