কুষ্টিয়ায় নতুন ৯ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯ টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার বাঁশগ্রাম ও জুগিয়া পালপাড়ার ২ জন, কুমারখালীর উপজেলার খোর্দ বনগ্রাম ও শিলাইদহে ২ জন, খোকসা উপজেলার থানা পাড়ার ১ জন, দৌলতপুর উপজেলার চরদিয়াড় ও হোগলবাড়িয়ার ২ জন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ২ জন।

এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৭৪ জন করোনা রোগী শনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২১, ভেড়ামারা ১১, মিরপুর ১০, কুষ্টিয়া সদর ১২,কুমারখালী ১৫, খোকসা ৫।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর