জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে কালিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও হতদরিদ্র অসহায় তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাদপুর মোড়ে উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়াম্যান এবাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহফুজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মমিন, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা ডাঃ শফিকুল ইসলা বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুল্লাহ, কাজী সোহেল প্রমুখ। বিএনপি নেতারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শে নিয়ে আলোকপাত করেন।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর