বৃদ্ধকে বিবস্ত্র করে যুবলীগ নেতার নির্যাতন (ভিডিওসহ)

‘বৃদ্ধকে উলঙ্গ করে নির্যাতন করছেন কক্সবাজারের চকরিয়ার এক যুবলীগ নেতা’ এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটা।

জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল বিকালে। উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে নুরুল আলম নামের এক বৃদ্ধকে এই নির্যাতন করা হয়। পরে ৩১ এপ্রিল নির্যাতনের শিকার নুরুল আলমের ছেলে আশরাফ হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ সেটাকে আমলে নেয়নি। তদন্ত পর্যন্তই আটক রাখে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ নুরুল আলমের লুঙ্গি খুলে নিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। চালানো হয় কিল-ঘুষির ঝড়। আর সেই ঘটনা এলাকার কয়েকজন যুবক মোবাইলে ধারণ করলেও এগিয়ে যায়নি বাঁচাতে।

দায়ের করা অভিযোগে আসামী করা হয়েছে ওই এলাকার মৃত মনির উল্লাহর ছেলে বদিউল আলম (৫৫), আনছুর আলম (৩৫),শাহ আলম (৫২), শাহ আলমের স্ত্রী আরেজ খাতুন (৪৮), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), আবদুল জাব্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) এবং মনজুর আলমের ছেলে মো.রুবেল (২৮) কে।

এ বিষয়ে নির্যাতিতের ছেলে আশরাফ জানান, গত ২৪ এপ্রিল আমার বাবা নুরুল আলম ঈদের বাজার করে ঢেমুশিয়া স্টেশন থেকে টমটম গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। রাস্তা থেকে আনছুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী টমটম থেকে আমার বাবাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে পড়নে থাকা লুঙ্গি, গেঞ্জি ছিড়ে ফেলে। মারধর ও অসভ্য গালিগালাজও করে।

পরে বাবার চিৎকারে পর আমার ছোট ভাই সিএনজি চালক সালাহউদ্দিন স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার সময় আমার বাবার ব্যবহৃত একটি মোবাইল সেট ও পকেটে থাকা নগদ সাড়ে সাত হাজার টাকাও ছিনিয়ে নেয়।

আমার বাবার উপর অমানবিক এই ঘটনার পুরো নেতৃত্ব দেয় সন্ত্রাসী আনছুর আলম। সে স্থানীয় আওয়ামীলীগ নেতা হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এমন কোন অপকর্ম নেই, সে করেনা। তিনি এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন।

ভিডিও….

বৃদ্ধকে যুবলীগ নেতার অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

বৃদ্ধকে যুবলীগ নেতার অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

Gepostet von Barta Bazar am Dienstag, 2. Juni 2020


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর