ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ ॥ সন্ধান চাই

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে শেফালী খাতুন (৪৯) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ হয়েছেন। শেফালী খাতুন পাকা গ্রামের মোঃ বছির মন্ডল এর স্ত্রী। এ ব্যাপারে শেফালী খাতুনের ছেলে শাহিন মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার জিডি নং-৯০। তারিখ-০২-০৬-২০২০ইং।

গত ৩১/০৫/২০২০ইং তারিখ রোববার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঘর থেকে বের হয়ে কোথাও চলে যায় । অদ্যবদি খোজাখুজি অব্যাহত আছে।

নিখোঁজ শেফালীর বিবরণ: গায়ের রং শ্যামলা, উচ্চতা- ০৫ ফুট, পরিহিত পোশাকের রং ছিল- পোড়া রংয়ের প্রিন্টের শাড়ী। কোন স্বহৃদয়বান ব্যাক্তি এমন কোন সন্ধান পেয়ে থাকলে এই ০১৯৬৮-৩৫৭৫৩৯, ০১৭৪২৮৩৯১০৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর