মুন্সীগঞ্জ সিরাজদিখানে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও দুস্থদের মাঝে তোবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ জুন বেলা ২ ঘটিকায় উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের আয়োজনে রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যানের সভাপতিত্বে সৈয়দপুর বাজারে ফারিহা কমিউনিটি সেন্টারের মাঠে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও দুস্থদের মাঝে তোবারক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা যুবদল দপ্তর সম্পাদক প্রিন্স নাদিম, রাজানগর ইউনিয়ন ৩ নংওয়ার্ড বিএনপি সভাপতি হাজী এমদাদ হোসেন, রাজানগর ইউনিয়ন ২ নংওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো.আওলাদ হোসেন, রাজানগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আসলাম রেজা, কেয়াইন ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. আসলাম, চিত্রকোট ইউনিয়ন ছাত্রদল আলিম খান, মো. ইলিয়াস চৌধুরী মো.ফরহাদ হোসেন প্রমুখ।
বার্তাবাজার/কে.এ.স