মুন্সীগঞ্জে নতুন করে ৬৯ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় মুন্সীগঞ্জে করোনায় নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, লৌহজং উপজেলায় ১১জন, টংগীবাড়ি উপজেলায় ৯ জন, সিরাজদিখান উপজেলায় ৯জন, শ্রীনগর উপজেলায় ৫ জন এবং গজারিয়া উপজেলায় ৪জনসহ একদিনে সর্বোচ্চ সর্বমোট ৬৯জন।
সিভিল সার্জন তথ্যানুযায়ী মুন্সীগঞ্জে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে সদর উপজেলায় সর্বমোট ৩৮৬ জন, সিরাজদিখান ১১৩ জন, গজারিয়া ৮৭জন, লৌহজং ৮৫ জন, শ্রীনগর ৭৯ এবং টংগীবাড়ি ৫২জনসহ সর্বমোট ৮০২ জন। নতুন মৃত্যু হয়েছে ১জন সিরাজদিখান উপজেলায়। সর্বমোট মৃত্যু সদর-১৩ জন, টংগীবাড়ি ৩ জন, সিরাজদিখান ২ জন, লৌহজং ৩ জন শ্রীনগর ১ জন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সর্বমোট সুস্থ্য হয়েছে ২৪২ জনের মধ্যে সদর ৯৩ জন, টংগীবাড়ি ২২জন, সিরাজদিখান ৪৬জন, লৌহজং ১০জন, শ্রীনগর ৩৯জন, গজারিয়া ১৮জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১৪ জনের মধ্যে সদর ১০জন এবং টংগীবাড়ি উপজেলায় ৪ জন।
বার্তাবাজার/কে.এ.স