মুরাদনগরে ইউপি সদস্য আক্তার হোসেনের মায়ের ইন্তেকাল

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য এবং মুরাদনগর সদর ইউপি সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সভাপতি আক্তার হোসেনের মা ফাতেমা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণ পাড়া তার নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে মরহুমার নামাযে জানাযা শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর