মেহেরপুরের গাংনীতে কর্ম ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণার্থে নগদ অর্থ হিসেবে অসহায় শ্রমজীবী রোগাক্রান্ত শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ ( মঙ্গলবার) সকাল ১১ টার সময় এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মোট ৪০ জন শ্রমজীবী অসহায় রোগাক্রান্ত মানুষের মাঝে তার নিজ বাসভবনে এই চেক বিতরণ করেন।
চেক বিতরণ কালে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারী কোন ভাইরাসের মধ্য দিয়েও যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তার ধারাবাহিকতায় আমাদের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে, সরকারের বিধি নিষেধ গুলো আমাদের মেনে চলতে হবে তবেই আমাদের এই সোনার বাংলাদেশ সামনের দিকে আরো অগ্রসর হবে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, হিজল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বার্তা বাজার/সি.কে