হজ বাতিল করল ইন্দোনেশিয়া

বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া মহামারি করোনার কারণে এ বছরের হজযাত্রা বাতিল করেছে।

মঙ্গলবার(২ জুন) দেশটির ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবছর ইন্দোনেশিয়ার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। অনেকের কাছেই এটি সারাজীবনের সাধনা। কারণ কোটা ব্যবস্থার কারণে দেশটিতে একেক জনের গড়ে ২০ বছর লেগে যায় হজে যেতে।

জাকার্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর অপেক্ষমান ছিলেন দুই লাখ ২১ হাজার নাগরিক। এদের ৯০ শতাংশ হজের নিবন্ধনও করে ফেলেছিলেন। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রোধে, পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত ওমরাহ এবং হজ আগেই স্থগিত করেছে সৌদি সরকার।

যদিও এ বছর হজ বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। প্রতি বছর গড়ে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে হজ পালন করেন।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর