লোহাগাড়া উপজেলায় বজ্রপাতে মোঃ এরশাদ হোসেন (১২) নামে হাফেজের মৃত্যু হয়েছে।
২ জুন (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী দানেশ সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত এরশাদ একই এলাকার আজিজুর রহমানের ছেলে। সে এক হাজেজ খানা থেকে সদ্য হাফেজ হয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার আলম জানান, বিল থেকে গরু নিয়ে আসার সময় বৃষ্টি শুরু হয়। তখন তার উপর ব্রজপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থল তাকে থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার/সি.কে