মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

রংপুরে রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। নিহতরা হলেন- পীরগাছা উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান ও তার ছেলে সুমন মিয়া।

মঙ্গলবার(২ জুন) সকালে উপজেলা পীরগাছার পূর্বপরান গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজিজার রহমান নিজের পুকুরে মাছ চাষ করে। সোমবার দিনগত রাত ১২টার দিকে ছেলে সুমনকে নিয়ে পুকুরে মাছ ধরতে যায় তিনি। এ সময় কলাগাছের ভেলায় চড়ে পুকুরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে থাকে। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পায়।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর