মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন(৩৫) মারাত্মক জখম ও অপরপক্ষের নুর মোহাম্মদ(৩৮) আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাসষ্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী এলাকার ছাত্রলীগ নেতা মো.জুয়েলের সাথে যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেনের হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে সোমবার সকাল ১১টার দিকে জয়মন্টপ বাসষ্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেনকে ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল গং কুপিয়ে মারাত্নক জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আলমগীর হোসেনের জখমের খবর পেয়ে তার আত্বীয় স্বজন ২টি মোটর সাইকেল ভাংচুর করেন। পরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভাংচুর করার সময় নুর মোহাম্মদ বাধা দিলে তাকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এদিকে এঘটনার সময় মাই টিভির সিঙ্গাইর প্রতিনিধির উপর হামলা করে ক্যামেরাম্যানকে আঘাত ও ক্যামেরা ভাংচুর করে।
এ বিষয়ে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন বলেন, আমি ঘটনার সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মিটিংয়ে ছিলাম, ফোন পেয়ে পরিষদে এসে দেখি উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে তার লোকজন আমার পরিষদের দরজা ও জানালা ভাংচুর করেছে।cতিনি আরও বলেন-ইউনিয়ন পরিষদের সরকারি সম্পত্তি যারা ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মন্জরুল করিম ও নূর মোহাম্মদের নেতৃত্বে আমার উপর পরিকল্পিত হামলা চালায় জুয়েল গ্রুপের লোকজন। বর্তমানে আমি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।
সিংগাইর সার্কেল (এএসপি)মো.আলমগীর হোসেন বলেন, আওয়ামীলীগের দু,গ্রুপের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়েছে এবং পরবর্তীতে ওটা প্রশমিত হয়েছে। ইউনিয়ন পরিষদর ভাংচুর বিষয় জানতে চাইলে তিনি বলেন মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/সি.কে