দুদকের সাবেক কমিশনার ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেস্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতায় পাবনায় করোনায় ক্ষাতিগ্রস্থ একহাজার দরিদ্র গণপরিবহন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে পাবনা পৌরসভা। সকালে জেলা স্কুল মাঠে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলী মতুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/সি.কে