সিরাজগঞ্জে করোনায় এক বৃদ্ধার মৃত্যু

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বেলকুচির তামাই নামক এলাকায় আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পীর হিসেবে পরিচিত ছিলেন। এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মাধ্যমে সোমবার রাতে জানা যায়। রাতেই উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঈদের পর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে তিনি করোনা রোগের জীবানু বহন করছিলেন বলে জানা গেছে। যথাযথ সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ যহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর