প্রাণঘাতী করোনাভাইরাস এখনও শক্তি হারায়নি। করোনাভাইরাস এখনও আগের মতই বিপজ্জনক। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি ইতালির এক প্রথম সারির চিকিৎসক দাবি করেন, সেদেশে আর করোনাভাইরাসের মারক প্রভাব নেই। ভাইরাসটির মারণ ক্ষমতা এখন আগের তুলনায় অনেকটা কম। তাছাড়া আগের তুলনায় পরিমাণেও কম মিলছে রোগীদের নমুনায়। ওই চিকিৎসকের কথায়,“যদি সেভাবে বলতে হয়, তাহলে ইতালিতে এই ভাইরাসের আর অস্তিত্ব নেই। শেষ ১০ দিন যে লালারসের নমুনা আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দু’মাস আগের তুলনায় ভাইরাসটির পরিমাণ নেহাতই নগণ্য।”
অ্যালবার্টো জাংগ্রিলো নামের ওই চিকিৎসকের দাবিতে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে। বাধ্য হয়ে আসরে নামতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান জানান, “আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা একটা মারক্ত ভাইরাস। ভাইরাসটি হঠাৎ স্বেচ্ছায় শক্তিক্ষয় করে আগের তুলনায় দুর্বল হয়ে গেল এবং আগের থেকে কম মারাত্মক হয়ে গেল, এই ধরনের চিন্তাভাবনা একেবারেই ঠিক নয়।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে তো বটেই ইতালিতেও করোনাভাইরাস আগের মতই বিপজ্জনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
বার্তাবাজার/এমকে