নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির ইন্তেকাল

শরীয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব হাচান আলী রাড়ি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নড়িয়া পৌরসভার লোনসিংস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (মঙ্গলবার) বাদ জোহর মুলফৎগঞ্জ মাদরাসায় তার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব হাচান আলী রাড়ি দীর্ঘ ১১ বৎসর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আওয়ামী লীগ নেতা হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শরীয়তপুর ২ আসনে সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর