ফেনীতে আওয়ামী লীগ নেতাসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

ফেনীতে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ আরও ১৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (১ জুন) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে একজন ফেনী সদর উপজেলার ও ১৫ জন দাগনভূঞা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে দাগরভূঞার একজন পৌর কাউন্সিলর ও তার স্ত্রী এবং একজন আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী রয়েছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৭২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।

সোমবার পর্যন্ত এক হাজার ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে এক হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এদের মধ্যে সদরের ২০ জন, সোনাগাজীর আটজন, ছাগলনাইয়ার ১৩ জন, দাগনভূঞার আটজন, পরশুরামের ছয়জন ও ফুলগাজীর চারজন রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর