প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার। মোট আক্রান্ত ৬৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।
এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে ৩ হাজার ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুনভাবে লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সোমবার ব্রাজিলে সর্বাধিক মৃত্যু হলেও সংখ্যায় তা ছিল হাজারের কম। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩০ হাজার। আক্রান্ত পাঁচ লাখ ৩০ হাজার। যুক্তরাষ্ট্রেও আরও ৭ শতাধিক প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৭ হাজারের মতো। মোট আক্রান্ত ১৮ লাখ ৬০ হাজার মানুষ।
এদিকে দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। মারা গেছেন ২০০ জন। মোট প্রাণহানি ছাড়িয়েছে পাঁচ হাজার ৬০০ এর বেশি।
বার্তাবাজার/এমকে