সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৯৬ জন! সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা’র বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

বার্তা বাজারকে তিনি জানান, গত রবিবার (৩১ মে) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ২১৪৪ জনের। এদের ভিতর মোট ৪৯৬ জন পজিটিভ শনাক্ত হন। মোট ৭৩ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। হোম আইসোলেশনে রয়েছেন ২৭৫ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ১০ জন এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি আরও জানান, গত রবিবার (৩১ মে) মোট ৯০ জনের নমুনা পাঠানো হয়েছিলো, তারমধ্যে ২২ জন নতুন করে পজিটিভ শনাক্ত হন।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, মঙ্গলবার (২ জুন) রাত ১টা পর্যন্ত এই উপজেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ১১১৬ জনের। এদের ভিতর সর্বমোট ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৫ জন, সুস্থ হয়েছেন ১৩ জন এবং আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় আরও ৩০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা উপজেলার ইকুরিয়া, তেতুলিয়া, ছোট চন্দ্রাইল, কাকরান, স্বর্ণখালী, ইসলামপুর, হাজীপুর, কুমরাইল, কালামপুর, শ্রীরামপুর, দেপাশাই, আমবাগান, বরাতনগর এবং শরীফবাগ এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর