অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বরিশালে আরও ৪০ জনের করোনা শনাক্ত

বরিশালে নতুন করে আরও ৪০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কোতায়ালী থানার এক পরিদর্শকসহ ৭ জন পুলিশ সদস্য রয়েছেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্ত ৪০ জনসহ এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ১ জন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন ইন্টার্ন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন রেজিস্টার সহ ৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও জেলা পুলিশের ১ জন, নগরীর বাজার রোড এলাকার ৪ জন, সাগরদী এলাকার ৩ জন, নথুল্লাবাদে ২জন, ও রূপাতলীতে ২ জন, চকবাজারে ১জন, সদর রোডে ১জন, কাঠপট্টিতে ১জন, আমানতগঞ্জে ১জন, চরের বাড়ি ১জন, নাজির মহল্লায় ১জন, ভাটিখানায় ১জন, কাউনিয়ায় ১জন ও পুলিশ লাইনে ১জন এবং সদর উপজেলাধীন চর আইচা এলাকায় ১ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত কেউ সুস্থ হয়ে বাড়ি যেতে পারেনি। তবে সব শেষ ২৬ মে আরোগ্য লাভ করা ২ জনসহ বরিশাল জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর