বরগুনায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ইমামগণ

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বরাদ্ধ দেয়া উপহার পাঁচ হাজার করে টাকা বরগুনা জেলার মসজিদসমূহের ইমামদের হাতে তুলে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বরগুনা জেলার ২৩৮৮টি মসজিদের ইমামদের এক কোটি উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দেয়া হয়েছে।

সোমবার সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই টাকা বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার এবং প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, বাংলাদেশ বেতারের বরগুনা প্রতিনিধি অ্যাডভোকেট মজিবুল হক কিসলু ও আগত বিভিন্ন মসজিদের ইমামগন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর