নাইট কোচে অতিরিক্ত যাত্রী বহন, গুনতে হলো জরিমানা

কুড়িগ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রি বহনের অপরাধে, ঢাকাগামি ৩ টি নাইট কোচকে জরিমানা করেছে প্রশাসন। সোমবার(১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে জেলার উলিপুরে বাক‌রেরহাট এলাকায় ঢাকাগামি কোচ দুইটি থা‌মি‌য়ে তল্লাশি করে ভ্রাম্যমান আদালত।

এ সময় সরকারি নিয়ম বর্হিভূতভাবে যাত্রী পরিবহণের অপরাধে, ঢাকাগামি নাইট কোচ আলম এ‌শিয়ার সুপারভাইজা‌কে ১ হাজার টাকা ও হারুন চিশ‌তিয়ার সুপারভাইজার‌কে ১ হাজার টাকা জরিমানা ক‌রেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থা‌নে, মাস্ক পরিধান না করা ও নির্ধা‌রিত সম‌য়ের প‌রেও দোকান খোলা খোলা রাখার অপরাধে, আরো ৭ ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যামান আদালত প‌রিচালনা ক‌রেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।অন্যদিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মোবাইল কোর্টে নাইটকোচে জরিমানা জেলা পুলিশের নেতৃত্বে সরকারি নির্দেশনা মোতাবেক দুর পাল্লার বাস চেকিংকালে রাত্রী অনুমান ৯.০০ ঘটিকার সময় কচাকাটা থানাধীন সাধুরমোড় থেকে লিমন এক্সক্লুসিভ নামে একটি নাইট কোচ অতিরিক্ত যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে পৌছলে ভূরুঙ্গামারী থানা পুলিশ বাসটি আটকিয়ে অতিরিক্ত যাত্রী বহন করে সরকারি বিধিবিধান লঙ্ঘন করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে মোবাইল কোর্টে ৫০০০/- জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট গন জানান,নিয়মিতভাবে এ অভিযান চলবে,অতিরিক্ত যাত্রী পরিবহন করলে আমরা কঠোর ভাবে আইন প্রয়োগ করে নিয়ন্ত্রন করবো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর