করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করায় সৌদি আরবের মসজিদে নববীসহ প্রায় ৯০ হাজার মসজিদ মুসুল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ থেকেই এসব মসজিদে নামাজ পড়া যাবে বলে সৌদি আরবের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তবে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয়া হয়েছে। মসজিদে আগত মুসুল্লীদেরকে মানতে হবে এইসব কঠোর শর্তাবলী। শর্তগুলোর মাঝে প্রথমটাই হলো, মসজিদে মাস্ক পড়ে যেতে হবে। অন্যথায় জরিমানা গুনতে হবে। এছাড়া সাথে করে জায়নামাজ নেয়ার পাশাপাশি বজায় রাখতে হবে ৬ ফুট দুরত্ব। হাত মেলানো বা কোলাকুলিও করা যাবে না।
এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের সময় হওয়ার ১৫ মিনিট আগেই মসজিদ খুলে দেওয়া হবে ও নামাজ শেষের ১০ মিনিট পর ফের বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে ২০ মিনিট আগে মসজিদ খুলে দেওয়া হবে। তবে কোনোমতেই জুমার নামাজ আদায়ে ১৫ মিনিটের বেশি সময় যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে