স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ জুন) জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, করোনার সময়ে সার্বক্ষণিক অফিস করেছি, সেজন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। গত চার দিন আগে করোনা লক্ষণ দেখা দেয়। জ্বর ও সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগে ভুগছি। আজ হাসপাতালে গিয়ে পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন বলেও জানান তিনি।

করোনায় আক্রান্ত হলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাইদুল ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর