মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ আব্দুল করিম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আব্দুল করিম গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের হিমা খানের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ্জালাল জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাসমহল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী আব্দুল করিমকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএ/বার্তাবাজার