টেকনাফ সীমান্তে সাড়ে ১০কোটি টাকার মাদক ও চোরাই পন্য জব্দ করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফে স্থল ও নৌপথে অভিযান চালিয়ে গত মে মাসে ১০কোটি ৫২লাখ ২৪হাজার ৭২১টাকা মূল্যমানের বিভিন্ন মাদক, চোরাইপণ্য ও অস্ত্র জব্দ করেছে ২বিজিবি। এই সংক্রান্ত ঘটনায় ১৪টি মামলায় আটক করা হয়েছে ৫ জন। নিহত হয়েছে ১ মাদক কারবারী।

২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, সীমান্তবর্তী নৌ ও স্থল পথে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে গত মে মাসে ১০কোটি ২১লাখ ৮৬হাজার ৯০০টাকা মূল্যমানের ৩লাখ ৪০হাজার ৬৩২ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে।

তারমধ্যে মালিকসহ ২লাখ ৪৮হাজার ৯২৮ পিস ও মালিক বিহীন ৯১হাজার ৬৯৫পিস। এই ঘটনায় বন্দুক যুদ্ধে ১মাদক কারবারী নিহত হলেও ৮টি মামলায় ৫জন কে আটক করা হয়েছে।

এছাড়াও, ৩৪হাজার টাকার বিভিন্ন মাদক জব্দের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৩টি। তাছাড়া, ৩০লাখ ৩হাজার ৮২১টাকা মূল্যের আমদানী নিষিদ্ধ বিভিন্ন চোরাই পণ্য জব্দের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ২টি। অপরদিকে, ১টি দেশীয় তৈরী বন্দুক ও ১টি কিরিচসহ ২টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে ১টি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর