ভালবাসার অপরাধে মেয়ের মাথা কেটে নিলেন বাবা

ভালবাসার মানুষকে বিয়ে করার অপরাধে ১৪ বছর বয়সী কন্যাকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে তারই বাবা। ইরানের রাজধানী তেহরান থেকে ৩২০ কি.মি. দুরবর্তী তালেশ শহরে এই নির্মম ঘটনাটি ঘটেছে।

গত ২১ মে ঘটা এই ঘটনায় রেজা আশরাফি নামের এক ব্যক্তি তার মেয়ে রমিনা আশরাফিকে শিরোচ্ছেদে হত্যা করেছে বলে এখন তোলপাড় ইরানের মিডিয়াজুড়ে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত খবরে জানা যায়, বাবা মায়ের অমতে ৩৪ বছর বয়সী এক যুবকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে রমিনা। ৫ দিন পর অনেক খোঁজাখুজি করে রমিনাকে উদ্ধার করে পুলিশ। তারপর তাকে দিয়ে দেয় পরিবারের জিম্মায়।

রমিনা বারবার পুলিশের কাছে অনু্রোধ করছিল যাতে তাকে পরিবারের কাছে না দেয়া হয়। কিন্তু তার বাবা রেজা আশরাফি তাকে ক্ষমা করে দিয়েছে বলে বাড়িতে নিয়ে যায়। ঘটনার দিন (২১ মে) রমিনা তার কক্ষে ঘুমাচ্ছিল। তখন বাবা রেজা আশরাফি একটা ধারলো অস্ত্র দিয়ে কোপ দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় ঘাতক বাবা অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর