কক্সবাজারে নতুন ৯২ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন পজিটিভ এসেছেন। এতে নতুন শনাক্ত হয়েছে ৯২ জন। অপর ৪টি আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলায় রয়েছে ৫ রোহিঙ্গাসহ ৯০ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৩৫ জন। এছাড়া রামু উপজেলার ২২ জন, উখিয়া উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ১৪ জন, টেকনাফ উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ২ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ১ জন এবং চাঁদগাঁও’র ১ জন রয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। গত ৬১ দিনে মোট ৭ হাজার ৪৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৮শ ৭৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৭৯৫ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর