চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। সোমবার (১ জুন) বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নূরুনবী, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মরিরুজ্জামান ধীরু, দামুড়হুদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ,দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল,সাংবাদিক ইকরামুল হক পিপুল, শাসসুজ্জোহা পলাশ ,মেহেদী হাসান মিলন,কামরুজ্জামান যুদ্ধ, মোজাম্মেল শিশির, মিরাজুল ইসলাম, আহসান হাবীব (মামুন), রোকনুজ্জামান , জাহিদুর রহমান, ফজলুর রহমান , হাসমাত আলী, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, সমশের আলী, রকিবুল হাসান (তোতা) আবিদ হাসান. শরিফুল ইসলাম, রাজিব মল্লিক প্রমূখ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, সর্ব স্বীকৃত কথা সাংবাদিকরা সমাজের দর্পন ও সমাজের আয়না। আপনাদের কাজের মধ্যে সমাজের নানা চিত্র, নানা খবরা-খবর উঠে আসে পত্রিকার মাধ্যমে।
সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন তাই দামুড়হুদার উন্নয়নের বিষয় ও সমস্যা অবশ্যই বলবেন। সমস্যার সাথে সাথে তার পরামর্শ দিবেন। তাহলে আমার জন্য সেটি নির্মুল বা সমাধান করতে সুবিধা হবে। আমি এখানে নতুন। আমার কাজে সব সময় আপনাদের পাশে পাবো এটাই কামনা করি।
কেএ/বার্তাবাজার