মৌলভীবাজারে আরও ৪০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আরও ৪০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নতুন করে ৩০ জনের শনাক্ত হয়েছে। বাকি ১০ জন আগে থেকেই আক্রান্ত ছিলেন। তাদের পুণরায় পরীক্ষা করা হয়েছিল।

নতুন আক্রান্তদের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন ও বড়লেখায় ২ জন। এর মধ্যে ডাক্তার, ব্যাংক কর্মকর্তা সাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারী রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডাঃ তৌহীদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। জেলায় এই পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ২৪১৬ জন । আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ২০৩১ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর