ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবির ৫ সদস্যকে লিফলেট ও উগ্রবাদী বইসহ আটক করেছে র্যাব-১৪ এর একটি দল। রোববার (৩১ মে) রাতের বেলা উপজেলার নালীখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত জঙ্গি সদস্যরা হলেন, উপজেলার গোয়ালিয়াবাড়ি গ্রামের সানোয়ার হোসেন সাজন, মনোয়ার হোসেন মাজন, মো. মোস্তফা, শফিকুল ইসলাম ও আব্দুস সামাদ।
আজ (সোমবার) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, গোপণ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাতে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নালীখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, আটক এই ৫ সদস্য দীর্ঘদিন ধরে জসীমুদ্দীন রাহমানী, জামিলুদ্দীনসহ বিভিন্ন বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হন ও জেএমবির সমর্থক ্ব পরে সক্রিয় সদস্য হয়ে ওঠেন। যেকোনো ধরণের নাশকতামূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা তাদের ছিল।
ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, উগ্রবাদী জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। আটককৃতদের নামে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে